1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় শুরু মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট। রোববার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, দৈনিক সকলের খবর সম্পাদক আলহাজ ওয়ালিউর রহমান দোয়েল, সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, সাংবাদিক নেতা এস এম আবু সাঈদ ও ব্যবসায়ী আলহাজ জরজিস হোসেন। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, আবুল কালাম আজাদ, মির্জা সেলিম রেজা, জামিলুর রহমান জামিলসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম খেলায় শহীদ সাব্বির একাদশ ৪৮ রানে জয় পায় শহীদ কমর উদ্দিন একাদশ-এর বিপক্ষে। ম্যাচে ৪৬ রান ও ২ উইকেট নিয়ে আব্দুস ছালাম হন ম্যান অব দ্য ম্যাচ।

দিনের দ্বিতীয় খেলায় শহীদ রাতুল একাদশ ১০ উইকেটে পরাজিত করে শহীদ সিয়াম একাদশ-কে। ওপেনার তানজিজুল ইসলাম স্বরণ ৩৮ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন।

ম্যাচ পরিচালনা করেন জাহিদ ইকবাল জিতু ও সিরাজুল ইসলাম সাজু, স্কোরারের দায়িত্বে ছিলেন জি আর কানু।

সোমবার সকাল ১০টায় মাঠে নামবে শহীদ শিমুল একাদশ বনাম শহীদ আব্দুল মান্নান একাদশ। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টের একমাত্র সেমিফাইনাল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি