1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

ভোটাররা চাঁদাবাজী, টেন্ডারবাজী ও সন্ত্রাসীদের পছন্দ করে না: গোলাম রব্বানী

  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার শেয়ার হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী বলেছেন, “ভোটাররা চাঁদাবাজী, টেন্ডারবাজী, সন্ত্রাসীদের পছন্দ করে না। তারা এমন কাউকে ভোট দেবে না যারা আগামীতে ফ্যাসিবাদে পরিণত হবে।”

রোববার (২৪ আগস্ট) বিকেলে শহরের শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গোলাম রব্বানী আরও বলেন, “আমরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং সে অনুযায়ী কাজ করছি। যেখানে যাচ্ছি, জনগণের বিপুল সমর্থন পাচ্ছি। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর জনগণের মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভোটাররা দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে।”

তিনি সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, আজাদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি