1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

ইমনের সেঞ্চুরিতে জয়ের স্বাদ, কিন্তু খুশি নন অধিনায়ক লিটন

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০১ বার শেয়ার হয়েছে

 

টি-টোয়েন্টি ইতিহাসে নিজেদের দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেল বাংলাদেশ। চার-ছক্কার ঝড় তুলে মাত্র ৫৩ বলে সেঞ্চুরি করেন তরুণ পারভেজ হোসেন ইমন। তার দুর্দান্ত ইনিংসে ভর করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ, সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

 

 

এই ম্যাচ দিয়েই পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন লিটন দাস। তবে জয় সত্ত্বেও খুশি নন তিনি। শেষ তিন ওভারে মাত্র ২২ রান এবং পুরো ইনিংসে ১৯১ রানে থেমে যাওয়ায় আক্ষেপ ঝরে পড়ে লিটনের কণ্ঠে।

রান তাড়ায় আমিরাত একসময় ছিল ভালো অবস্থানে, ১৩ ওভারে ১৩১ রান তোলে মাত্র ৩ উইকেটে। তবে টাইগার বোলারদের ঘুরে দাঁড়ানোয় ম্যাচের মোড় ঘুরে যায়।

লিটনের মন্তব্য, ব্যাটিংয়ের শেষটা যেমন হওয়া উচিত তা হয়নি। পাশাপাশি বোলিংয়েও আরও ফোকাস বাড়ানোর কথা বলেন তিনি। ম্যাচ শেষে জানান, “মাঝে মনে হয়েছিল ৫০-৫০, কিন্তু বোলাররা যেভাবে বল করেছে, সেটা অসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি