1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষা উন্নয়ন বিষয়ক পরামর্শ সভা

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার শেয়ার হয়েছে

 

মাইন উদ্দিন 

স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সুপার মাওলানা সুলতান আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন এবং সুপার মাওলানা হযরত আলীর সার্বিক তত্ত্বাবধানে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন, মহাস্থান শাহ সুলতান বলখী (র.) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ও নগর জে. এম. ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মুফতী বিলাল বিন নওয়াব।

এছাড়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা আক্তারুজ্জামান, আড়িয়া ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল, বিএনপি নেতা রেজাউল ফরহাদ, নয়মাইল বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলুসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষ নয়, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকা অপরিহার্য। বক্তারা বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয় বজায় রাখার ওপর জোর দেন।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি