1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার শেয়ার হয়েছে

আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, দুর্নীতি ও ধর্মবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)—এর বগুড়া জেলা শাখার ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

নবঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলিউল হাসান শিমুল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহসিনুল হাসান রিফাত। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ সিফাতুল্লাহ, নিস্তেরিন দিরবানা দিবা, মাইন উদ্দিন, নুর মোহাম্মদ মারুফ এবং মোঃ মেহেদী হাসান। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তরফদার মেহেদী শিশির, মোঃ মোমিনুর রহমান, জোবায়ের হোসেন রনি, আলী বিন আজম এবং জোবাইদুর রহমান জিহাদ।

এছাড়া কমিটিতে ৩৮ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রধান সংগঠক নাঈম আহমেদের সুপারিশক্রমে ৫০ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী মাসের মধ্যে বগুড়া জেলা ও মহানগরের প্রতিটি থানা ও উপজেলায় কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি