1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার শাজাহানপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০৫ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন আগে থেকেই একাধিক মাদক মামলার আসামী বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ জুন) বিকাল ৫টা ৫০ মিনিটে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার চোপীনগর ইউনিয়নের সাহানগর গ্রামে জনৈক মোঃ জাহিদুল মাস্টারের বাগানের দক্ষিণ পার্শ্বের কবরস্থানের পাশে আমগাছের নিচ থেকে মোট ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার বড়পাথার দক্ষিণ পাড়া গ্রামের মোঃ বাবলু মিয়ার ছেলে মোঃ রনি বাবু (২৫) ও বড়পাথার পশ্চিম পাড়া গ্রামের মৃত আবুল হোসেন খোকার ছেলে মোঃ ইয়াছিন আলী (৩৪)।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোঃ রনি বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে এবং যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি