1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৬ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুরের আড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বাদ আসর ইউনিয়ন দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।

এসময় প্রধান অতিথি বলেন, “দায়িত্বশীলদের প্রতি জাতি, সমাজ ও ইসলামী আন্দোলনের বড় প্রত্যাশা রয়েছে। আদর্শিক ভিত্তিতে সংগঠনকে শক্তিশালী করে তুলতে হলে দায়িত্বশীলদের হতে হবে আমানতদার, জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাসী ও আল্লাহভীতিসম্পন্ন।” তিনি উপস্থিত সবাইকে দাওয়াতি কাজ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করার আহ্বান জানান।

ইউনিয়ন সেক্রেটারি মোঃ ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা মোঃ কাওছার আলী, শাজাহানপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা অফিস সেক্রেটারি অধ্যাপক গাজিউর রহমান।

বক্তারা বলেন, ইসলামপন্থী রাজনৈতিক আন্দোলন একটি দায়িত্বশীল প্রক্রিয়া, যেখানে ত্যাগ, আন্তরিকতা ও শৃঙ্খলার সমন্বয় আবশ্যক। তারা ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি দাওয়াতি চেতনায় জনগণের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে দায়িত্বশীল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি