1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৯ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলার ডেমাজানি শ.ম.র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার যুগ্ম পরিচালক মোঃ আবদুল মজিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দীন হারেজ এবং আবু শাহিন সানি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ সোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অগ্রদূত। তাঁর জীবনাদর্শ ও রাজনৈতিক চেতনা আজকের প্রজন্মের জন্য প্রেরণার উৎস। পরিবেশ রক্ষায় ছাত্রদলের এ ধরনের ইতিবাচক ভূমিকা সমাজে একটি সচেতন বার্তা পৌঁছে দিচ্ছে।”

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নেতারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি