1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে শাজাহানপুরে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৪ বছর পর কারামুক্তি লাভ করায় তাঁর মুক্তি উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বাদ আসর মাঝিড়া এলাকার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আব্দুল্লাহিল বাকী। তিনি বলেন, “এটিএম আজহারুল ইসলামকে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার করে দীর্ঘ ১৪ বছর অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমেই তিনি আজ আমাদের মাঝে ফিরে এসেছেন।”

তিনি আরও বলেন, “ইসলামের পথ কখনোই কুসুমাস্তীর্ণ নয়। এই পথে কাঁটা আছে, আছে বাধা ও নির্যাতন। যারা সাহস ও দৃঢ়তার সঙ্গে এই পথ ধরে এগিয়ে যাবে, তারাই সফল হবে এবং শহীদের মর্যাদায় ভূষিত হবে।”

উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ মোখলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মোমিন, ওলামা বিভাগ সভাপতি প্রভাষক মো. কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা মো. আব্দুল মান্নান, অধ্যাপক মো. গাজীউর রহমান, মাওলানা মো. আব্দুর রউফ খাঁন, মাওলানা মো. আব্দুর রশিদ এবং মাওলানা মো. আব্দুস সাত্তার।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সালাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি