1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে চোপিনগর ইউনিয়নে জামায়াতের কর্মী টি এস অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৮ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার (২৭ মে) ইউনিয়ন দলীয় কার্যালয়ে এক কর্মী টি এস (ট্রেনিং সেশান) অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আমির ডাঃ মোঃ সালেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আতাইল ফাযিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।

ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ মোজাহার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মজলিশে শূরা সদস্য ও ইউনিয়ন কেয়ারটেকার মাওলানা মোঃ আব্দুর রউফ খাঁন, মাওলানা মোঃ হযবত আলী ও ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি মোঃ গোলাম রব্বানী।

অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং কর্মীদেরকে আদর্শিক ও সাংগঠনিকভাবে আরও দৃঢ় হওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি