1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৫ বার শেয়ার হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) ভোরে তাদের সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়।

পরে বিজিবির বিবিষন বিওপির টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে। বিকেলে তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও নয়জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

আটককৃতদের বরাতে জানা যায়, তারা দীর্ঘদিন আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়ে হরিয়ানা রাজ্যে বসবাস শুরু করেন এবং সেখানকার বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় এক সপ্তাহ আগে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে এবং পরে গাড়িযোগে এনে সীমান্ত দিয়ে পুশইন করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, “আটকদের রহনপুর ডাকবাংলোয় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি