1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৫ বার শেয়ার হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে, ৫ জুন আরাফাতের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আজ জিলহজের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সৌদি আরবের পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্র দেখা গেছে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে সমবেত হবেন এবং ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর। হজের দ্বিতীয় দিন আরাফাতের দিন হিসেবে গণ্য হয়। যারা হজ পালন করেন না, তাদের মধ্যে অনেকেই সেদিন রোজা রাখেন। শেষ নবী হযরত মোহাম্মদ (সা.) তার জীবনের শেষ ভাষণটি এই আরাফাতের ময়দানে দিয়েছিলেন, যা বিদায়ী ভাষণ হিসেবে পরিচিত।

সূত্র: গালফ নিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি