1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

দিল্লি থেকে আবারও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে: নাহিদ

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬১ বার শেয়ার হয়েছে

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই বিদেশী শক্তির, বিশেষ করে দিল্লির ছায়ায়, দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি ও বিভাজনমূলক রাজনীতি চালানোর ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি নতুন ‘এক-এগারো’র চক্রান্ত বাস্তবায়নের চেষ্টাও হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। কিন্তু বারবার বাংলাদেশকে বিভাজন করা হয়েছে, জাতীয় ঐক্য নষ্ট করা হয়েছে এবং পরিকল্পিতভাবে দেশকে দুর্বল করে রাখা হয়েছে।”

তিনি দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্ব, সংস্কার ও আসন্ন ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।” একই সঙ্গে তিনি দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি