1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় ৩০০ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৯ বার শেয়ার হয়েছে

বগুড়ায় কিন্ডার গার্টেন কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৩০০ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আঃ রউফ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তনছের আলী প্রাং, সিনিয়র শিক্ষক মাফরুহা জোয়ায়রা, উপদেষ্টা রুহুল আমিন সরকার, হাসমতুল্লাহ খান মুন্না, প্রকাশক আলমগীর হোসেনসহ অভিভাবক ও শিক্ষক নেতৃবৃন্দ।

১৫টি বিদ্যালয় থেকে ১,০৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮০ জন ট্যালেন্টপুল ও ২২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি