1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২৭ বার শেয়ার হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি:

শাজাহানপুরে অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এক উৎসবমুখর মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে UMESAS (ইউনিভার্সিটি, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শাজাহানপুর)-এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফাহিম শাহরিয়ার এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেক্রেটারি আবু তালহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ ফারুক হোসাইন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, সহকারী অধ্যাপক পিকেএম শফিকুল ইসলাম, ডা. আব্দুস সোবহান এবং সংগঠনের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু।

এই অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সদ্য ভর্তি হওয়া ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই তরুণরা আমাদের সমাজের ভবিষ্যৎ নির্মাতা। তারা আগামী দিনে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে UMESAS-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।

সংগঠনের উপদেষ্টা এবং শেরপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ জাফর আলমগীর অসুস্থ অবস্থাতেও শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি