1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

মাঝিরা সেনানিবাসের বোর্ড ক্লাব লেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১০৬ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা সেনানিবাসের বোর্ড ক্লাব লেক থেকে হাসিন রায়হান সৌমিক (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সৌমিক বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা, তার পিতা মোঃ তৌফিকুর রহমান ও মাতা আনজু মনোয়ারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ জুন ২০২৫) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন স্টেশন বোর্ড ক্লাব লেকের পূর্ব পাশে পানিতে মরদেহটি ভাসতে দেখে পথচারীরা সেনাসরণীর এমপি গেটের নিরাপত্তা কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিখোঁজের তিন দিন পর সৌমিকের মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি