1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে রাতের আঁধারে ছিনতাই: দম্পতির কাছ থেকে লুটে নেওয়া হলো স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২২৫ বার শেয়ার হয়েছে

নাহিদ হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে রাতের আঁধারে এক দম্পতির কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার খরনা ইউনিয়নের চকভালী এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ শাহজালাল মন্ডল ও তার স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম গোহাইল ইউনিয়নের পানিহালী এলাকার বাসিন্দা। তারা বগুড়া শহর থেকে বাজাজ বক্সার মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন।

শাহজালাল মন্ডল জানান, গুঞ্জন অটো রাইস মিলের সামনে পৌঁছালে হঠাৎ একটি মাহিন্দ্র কাভার্ড ভ্যান ও একটি লাল রঙের মোটরসাইকেলে করে আসা চারজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীরা প্রথমে তাদের ভয়ভীতি প্রদর্শন করে, পরে সাথে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছিনতাইকারীদের মধ্যে মোটরসাইকেলে ছিল দুইজন এবং কাভার্ড ভ্যানে ছিল আরও দুইজন।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামকে অবহিত করেন। ওসি’র নির্দেশে উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন এবং সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। অপরাধীদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি