1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

কারামুক্ত আজহারুল ইসলামের সঙ্গে গোলাম রব্বানীর সাক্ষাৎ

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সদ্য কারামুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের এমপি প্রার্থী মো. গোলাম রব্বানী। সোমবার (২৩ জুন) বিকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে দেশ ও জাতির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিক শ্রেণির অধিকার, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক কর্মসূচির ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন উভয় নেতা।

এ সময় গোলাম রব্বানী এটিএম আজহারুল ইসলামকে কারামুক্তির জন্য অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এটিএম আজহারুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ইসলামপন্থী নেতৃত্বকে ঐক্যবদ্ধ রেখে সাধারণ মানুষের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি