1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

মিশরের শহীদ মুরসীর শাহাদাত বার্ষিকীতে জামায়াতে ইসলামীর আমীরের শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের সম্মানিত নেতা ড. মোহাম্মদ মুরসী রাহিমাহুল্লাহ’র শাহাদাত বার্ষিকী আজ (১৭ জুন)। এই উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এক গভীর শ্রদ্ধাবাণী প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা ৫০ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মুসলিম বিশ্বের সম্মানিত নেতা ড. শহীদ মুরসী রাহিমাহুল্লাহ এর আজ শাহাদাত বার্ষিকী। মহান রাব্বুল ইজ্জত প্রিয় নেতাকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন।

তাঁর প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে মহান আল্লাহর দ্বীন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ুক। আল্লাহ তা’য়ালার নিষ্ঠাবান গোলামেরা তাঁর এ শাহাদাত থেকে অনুপ্রাণিত হবে, এটিই প্রত্যাশা।”

ড. মোহাম্মদ মুরসী ২০১২ সালে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়। এরপর দীর্ঘ ছয় বছর কারাবন্দি অবস্থায় থাকার পর ২০১৯ সালের ১৭ জুন আদালতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শাহাদাত বরণ করেন। অনেক বিশ্লেষক ও মানবাধিকার সংস্থা তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে এবং একে ‘হত্যার মাধ্যমে শাহাদাত’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ড. মুরসীর শাহাদাত মুসলিম বিশ্বে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তাকে আজও একজন আদর্শবান নেতা, দৃঢ় ঈমানদার ও ইসলামী আদর্শের প্রতীক হিসেবে স্মরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর তার শ্রদ্ধাবাণীতে সেই চেতনারই পুনঃউচ্চারণ করেছেন—ড. মুরসীর শাহাদাত যেন আল্লাহর দ্বীন প্রচারে প্রেরণা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি