1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামির ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান।

রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান বেলা ১১টার দিকে একটি সাজা ওয়ারেন্ট নিয়ে ফাঁড়ি থেকে বের হন। সাড়ে ১১টার দিকে ঝোপগাড়ি এলাকায় মুরাদুন্নবি নিশান নামের সাজাপ্রাপ্ত ওই আসামিকে দেখতে পান। এসময় পুলিশ দেখে আসামি একটি দোকানে ঢুকে পড়ে। পুলিশ তাকে আটকের সময় দোকান থেকে চাকু নিয়ে আকস্মিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় জাহাঙ্গীর আলমের পেটে এবং বুকে, কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে আঘাত লাগে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আসামিকে ধরতে অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি