1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় বিদেশি অস্ত্র-গুলিসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৭ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আব্দুর রহিম (৩২) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৫ জুন) রাতে শহরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। জেলা ডিবি পুলিশের ওসি মো. ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রহিমের বাড়িতে অভিযান চালায়। রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে তার শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি (সম্ভবত আমেরিকান তৈরি) পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে ২০১৮ সালের আলোচিত শাকিল হত্যা মামলাসহ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে, যা বিভিন্ন আদালতে বিচারাধীন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে বলে জানান ডিবি ওসি।

পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম প্রতিরোধে জেলা জুড়ে অভিযান অব্যাহত থাকবে। এদিকে একজন স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারের খবরে এলাকায় কিছুটা স্বস্তি নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি