1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় দুই পুলিশকে চাকু মেরে পালানো সেই আসামি গ্রেপ্তার 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, মাদক, চুরিসহ হাফ-ডজন মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামি নিশান সদর উপজেলার ঝোপগাড়ি ওলির বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে।

গতকাল বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রাকিব হোসেনের নেতৃত্বে ডিবি ও উপশহর পুলিশ ফাঁড়ির যৌথ টিম সোনাতলা উপজেলার নওদাবগা এলাকায় অভিযান চালিয়ে আলোচিত আসামিকে গ্রেপ্তার করে। এরআগে রোববার শহরের উপকণ্ঠে বড় কুমিড়া শিকারপুর এলাকায় আসামির ছুরিকাঘাতে গুরুতর আহত হন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল মানিকুজ্জামান মানিক। হাসপাতালে নেওয়া হয়। এ/পি বড় কুমিড়া মাটালপাড়া-বুড়িতলা পশ্চিম এলাকার সন্ত্রাসী নিশান পালিয়ে সোনাতলা উপজেলায় আত্মগোপন করে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তারের সময় দুই পুলিশ হামলার শিকার হন। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ ও ডিবি। তার অবস্থান নিশ্চিত হয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার বগুড়া সদর উপজেলার বড় কুমিড়া শিকারপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তার করে পুলিশ। পরনের কাপড়ের অজুহাতে র‌্যাকের ভেতর থেকে চাকু বের করে আসামি। আকস্মিক ভাবে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেটে ও কনস্টেবল মানিকের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার চারদিন পর তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি