1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় বিশাল জানাজা: অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর শেষ বিদায়ে মানুষের ঢল

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার প্রখ্যাত আলেম, রাজনীতিক ও সাবেক জনপ্রতিনিধি অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর জানাজায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মানুষ। ইসলামি আন্দোলনের এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে বগুড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

আজ সোমবার সকাল ৯টায় কাহালু উপজেলার  মালঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নামাজের আগে তিনি মরহুমের জীবন ও অবদানের কথা স্মরণ করে বলেন, “মাওলানা তায়েব আলী ছিলেন ইসলামী আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত। জীবনের প্রতিটি ধাপে তিনি দ্বীন ও দেশের জন্য কাজ করে গেছেন। তার অভাব কখনো পূরণ হবার নয়।”

জানাজায় অংশগ্রহণ করেন বগুড়া জেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামি স্কলার, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতারা ও সাধারণ জনগণ। এক হৃদয়বিদারক পরিবেশে জানাজার পর মরহুমের দাফন সম্পন্ন হয় তার পারিবারিক কবরস্থানে।

প্রসঙ্গত, অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী, কাহালু উপজেলার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য।

তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্থানীয় ইসলামি সংগঠন ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি