1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

ঋণ থাকলে কি কুরবানি করা যাবে? যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৮ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক: কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানদের জন্য ওয়াজিব। তবে অনেকেই এ নিয়ে দ্বিধায় পড়েন—ঋণ থাকলে কি কুরবানি দেওয়া যাবে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় শায়খ আহমাদুল্লাহ বলেন, “ঋণ থাকা মানেই কুরবানি নিষিদ্ধ নয়। বরং বিষয়টি নির্ভর করে ওই ঋণ কী পরিমাণ এবং তা শোধ করার সময় ও সামর্থ্যের ওপর।”

তিনি ব্যাখ্যা করেন, যদি কারো ওপর এমন কোনো ঋণ থাকে যা খুব শিগগির শোধ করতে হবে এবং সেই ঋণ শোধের পর কুরবানির জন্য অর্থ অবশিষ্ট না থাকে, তাহলে তার ওপর কুরবানী ফরজ হবে না। কিন্তু যদি ঋণ দীর্ঘমেয়াদি হয়, বা শোধ করার সময়সীমা এখনও অনেক বাকি থাকে, এবং সে কুরবানীর সামর্থ্য রাখে, তাহলে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হবে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “অনেক সময় দেখা যায়, কেউ ঋণের মধ্যে থেকেও আর্থিকভাবে সচ্ছল—বাড়ি-গাড়ি আছে, ব্যবসা আছে, আয়ও ভালো। এমন ব্যক্তি যদি ঈদের সময় কুরবানি করতে না চায় শুধু ঋণের অজুহাতে, তা হলে সেটা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না।”

তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান, তারা যেন কুরবানির ব্যাপারে শরিয়তের দিকনির্দেশনা অনুসরণ করেন এবং দ্বীন ও দুনিয়ার ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি