1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

আজ পবিত্র হজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫২ বার শেয়ার হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ। ৯ জিলহজের এই দিনে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে অবস্থান করবেন সারা বিশ্বের হজযাত্রীরা। লাখো কণ্ঠে ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। আজকের দিনকে ইসলামে ‘ইয়াওমুল আরাফাহ’ বা আরাফাত দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হজের ফরজ কাজ হিসেবে আজ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন হজযাত্রীরা।

এদিন দুপুরে মসজিদে নামিরা থেকে প্রচারিত হবে হজের খুতবা। হজযাত্রীরা এ খুতবা শুনবেন, পরে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। এবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এ খুতবা বাংলাসহ ২০টি ভাষায় অনুবাদ করা হবে।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর ওপর জীবনে একবার হজ ফরজ। জিলহজ মাসের নির্দিষ্ট দিনে (মূলত ৯ জিলহজ) হজের নিয়তসহ ইহরাম পরিধান করে আরাফাতের ময়দানে অবস্থান করা এবং পবিত্র কাবা শরিফ তাওয়াফ করাকেই হজ বলা হয়। তবে ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হজের আরো কিছু ওয়াজিব ও সুন্নত কার্যক্রম পালন করতে হয়।

এর আগে গতকাল বুধবার মক্কা থেকে এহরাম বেঁধে হজের নিয়তে তালবিয়া পাঠ করতে করতে পাঁচ কিলোমিটার দূরে মিনায় নির্ধারিত তাঁবুতে অবস্থান নেন হজযাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকেই সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত বাসে সেখানে হজযাত্রীদের নেওয়া হয়। লাখ লাখ হজযাত্রীর পদচারণে মুখর হয়ে ওঠে তাঁবুর শহর মিনা। সেখানে অবস্থান করা হজের সুন্নাত। পবিত্র হজের তিনটি ফরজের প্রথম কাজটি হলো- এহরাম বাঁধা। বাকি দুটি হলো- আরাফাতের ময়দানে অবস্থান ও তাওয়াফে জিয়ারাহ।

সৌদির বিভিন্ন গণমাধ্যম সূত্রমতে, এ বছর বিশ্বের ৭১টির মতো দেশ থেকে ১৪ লাখ ৭০ হাজারের বেশি হজযাত্রী এসেছেন। এর সঙ্গে দেশীয় হজযাত্রী আছেন কয়েক লাখ। সুষ্ঠু ও আরামদায়কভাবে হজ পালনের জন্য সৌদি আরব সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। হজযাত্রীদের মক্কা-মিনা-আরাফাত ময়দানে যাতায়াত, মিনা ও আরাফাতে তাঁবু ব্যবস্থাপনা, খাবার সরবরাহ, চিকিৎসাব্যবস্থা, কুলিং ফ্যান এবং স্বাস্থ্য ও নিরাপত্তাকর্মীসহ নানা সেবা দিতে প্রস্তুত সৌদি সরকার।

মিনা থেকে আমিন ইকবাল নামের একজন বাংলাদেশি হজযাত্রী বুধবার জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই হজযাত্রীরা মিনায় আসা শুরু করেন। নিয়মানুযায়ী বুধবার জোহরের আগেই সবাই সেখানে পৌঁছান। সবাই নিজ নিজ তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন। এদিন মিনায় জোহর থেকে পরের দিন ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ করবেন হজযাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি