1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

ভারতীয় নৌ বাহিনীর অমানবিক আচরণের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫৩ বার শেয়ার হয়েছে
ছবি: সংগৃহীত।

ভারতীয় নৌ বাহিনীর একটি জাহাজ থেকে অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দেয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

এক বিবৃতিতে তিনি বলেন, “ভারতের রাজধানী দিল্লি থেকে নারী-শিশুসহ প্রায় ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আন্দামান সাগরের মিয়ানমার সীমান্তের কাছে নিয়ে গিয়ে, তাদের লাইফ জ্যাকেট পরিয়ে ৮ মে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনীর জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেয়া হয়। দুনিয়ার সভ্য ইতিহাসে এটি এক বর্বরতম ও অমানবিক ঘটনা।”

তিনি বলেন, “এই ঘটনায় ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার সনদ এবং জাতিসংঘের নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। আমরা ভারতের এই অমানবিক আচরণের তীব্র প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”

মাওলানা মা’ছুম আরও বলেন, “বিশ্বের শান্তিকামী মানুষদের প্রতি আমাদের আহ্বান, আপনারা মানবতার স্বার্থে ভারতের এই নির্মম আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন। একইসঙ্গে আমরা ভারত সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা হয়।”

উল্লেখ্য, রাখাইনে জাতিগত নিপীড়নের শিকার হয়ে লাখো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের আশ্রয় দেয়ার ন্যূনতম মানবিক দায়িত্ব প্রত্যেক রাষ্ট্রের রয়েছে। অথচ ভারত সেই মানবিক ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি