1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় যমুনা নদীতে গোসলে নেমে প্রাণ গেল ইসলামী ছাত্রশিবিরের কর্মী তমালের

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের কলেজ শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের শাজাহানপুর দক্ষিণ শাখার ওয়ার্ড সভাপতি মেরাজুল ইসলাম তমাল (১৮) নানার বাড়ি বেড়াতে গিয়ে যমুনা নদীতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

নিখোঁজের তিন দিন পর শুক্রবার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, তমাল গত বুধবার (১১ জুন) সকালে বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় নানাবাড়িতে বেড়াতে যান। ওইদিন দুপুরে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামেন তিনি। এক পর্যায়ে হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যান তমাল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকাল ৯টার দিকে যমুনার যে স্থানে তিনি নিখোঁজ হয়েছিলেন, সেই স্থানেই তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।

তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত হন। নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত তিনি শিবিরের শাজাহানপুর দক্ষিণ শাখার একজন দায়িত্বশীল কর্মী ও ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তমালের অকাল মৃত্যুতে জামালপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী, সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ইসলামী ছাত্রশিবিরের একাধিক নেতৃবৃন্দ বলেন, “তমাল ছিল আদর্শবান, বিনয়ী ও নিষ্ঠাবান একজন ছাত্র। তার এভাবে চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি