1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বিমান বিধ্বস্তের আগে মায়ের সঙ্গে যে কথা হয়েছিল কেবিন ক্রুর

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৮৫ বার শেয়ার হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে ভারতের আহমেদাবাদে। এতে এক হৃদয়বিদারক মৃত্যুমিছিলের দৃশ্য দেখেছে পুরো বিশ্ব। ভারতের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয়। বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। তবে ভাগ্যক্রমে একজন যাত্রী ছাড়া সবাই নিহত হয়েছেন।

ওই বিমানে ১০ জন কেবিন ক্রুর মধ্যে মুম্বাইয়ের বাদলপুরের বাসিন্দা দীপক পাঠকও ছিলেন। গত ১১ বছর ধরে এয়ার ইন্ডিয়ায় কেবিন ক্রু হিসেবে কর্মরত ছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার বিকালে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদে বিধ্বস্ত হওয়ার আগে তিনি শেষবারের মতো মায়ের সঙ্গে কথা বলেন এবং ‘গুড মর্নিং’ বলেন—এই তথ্য জানিয়েছেন তারই বোন। এরপরে আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি দীপকের।

এদিকে বিমান দুর্ঘটনার খবর আসার পর পরিবারের সদস্যরা দীপকের কোনো খোঁজ পাননি।

পরিবারের একজন সদস্য জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তারা দীপকের ফোনে একাধিকবার যোগাযোগ করেন কিন্তু কেউ ফোন ধরনেনি।

প্রসঙ্গত, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে শহরের সিভিল হাসপাতাল ও বিএজে মেডিকেল কলেজের পাশে বিধ্বস্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি