1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

হরিরামপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি 

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪৯ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ঝিটকা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৩টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত ও আরো কয়েকটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১১ জুন) সকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ভয়াবহতা এতটাই ছিল যে ফায়ার সার্ভিসের সহায়তা ছাড়া এটি নেভানো সম্ভব হয়নি।

পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৩টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আরও ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ফার্মেসী, জুতা, পোশাক, সেলুন ও মোবাইলের দোকান ছিল। ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আমাদের সব দোকান মালামালে ভরপুর ছিল। দোকান ও মালামাল মিলে কয়েক কোটি টাকার ওপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। আমাদের পুঁজি ও জীবনের সবকিছুই আগুনে পুড়ে গেছে।

এদিকে ভয়াবহ এ আগুনে পুরো ঝিটকা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন সহায়তা পাওয়ার আশায় রয়েছেন। অন্যদিকে স্থানীয়রা কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. সোলাইমান মিয়া জানান, আমরা খবর পেয়েই তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই এবং ৯.৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে ৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও আরো কয়টি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি