1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে যুবদল নেতার মায়ের জানাজা সম্পন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৬ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহমেদের মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আজমল হুদা শহীদ, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজী।

এছাড়া এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি