1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

জনগণের অধিকার প্রতিষ্ঠায় অনলাইন এক্টিভিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ: গোলাম রব্বানী

  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে অনলাইন এক্টিভিস্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী বলেছেন, “এই সময়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং ইসলামী মূল্যবোধ প্রচারে অনলাইন এক্টিভিস্টদের ভূমিকাই হতে পারে পরিবর্তনের চালিকা শক্তি। তারা আজকের তথ্যযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা।”

বুধবার (৪ জুন) রাত ৮টায় শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি বলেন, “এদেশে জনগণের ভোটাধিকার হরণ করে বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনের নামে শোষণ করেছে। তরুণ প্রজন্ম অনলাইনে জনমত জরিপ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলের অপকর্ম অনলাইনের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, “নতুন করে যারা জনগণের উপর জুলুম নির্যাতন করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দূর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে কলম ও কীবোর্ড নিয়ে দাঁড়াতে হবে।” তিনি তথ্য ও যুক্তিভিত্তিক প্রচারণা চালাতে এক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান এবং বলেন, “আপনারা নিরপেক্ষতা, নৈতিকতা ও আদর্শিক মেরুদণ্ড নিয়ে সক্রিয় থাকলে জনগণ প্রকৃত সত্যের সন্ধান পাবে।”

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সালাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা মোঃ কাওছার আলী, উপজেলা মজলিশে শূরা সদস্য মাওলানা মোঃ আব্দুর রউফ খাঁন।

সভায় বক্তারা অনলাইন প্ল্যাটফর্মে ইসলামী ও ন্যায়ভিত্তিক মূল্যবোধ প্রচারের জন্য একটি সুসংগঠিত প্রচারণা কার্যক্রম গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি