1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

নারীর ১০০ আসন নিয়ে একমত বিএনপির, নির্বাচন পদ্ধতি নিয়ে দ্বিমত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫০ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে নারী আসন সংখ্যা ৫০ থেকে ১০০ আসনে উন্নীত করার বিষয়ে বিএনপি একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগে একসময় ৩০ আসন ছিল, পরে এটা আমরা বৃদ্ধি করে ৪৫ করেছিলাম এবং পরবর্তী লাস্ট সংশোধনের মধ্যে এটা ৫০ আসন হয়েছে। কিন্তু নির্বাচন পদ্ধতিটা হচ্ছে আনুপাতিক হারে যাদের যত সদস্য আছে, সেই অনুপাতে সেটা নির্ধারিত হয়। পরে আমরা আরো ৫০ টা আসন বৃদ্ধির প্রস্তাব করলাম আমাদের দলের পক্ষ থেকে। প্রায় সব দলের এটা একই রকম প্রস্তাব ছিল, কিছু কিছু দল বাদে এবং কিছু কিছু দল এমনও প্রস্তাব করেছে যে ১০০ তারা মানে, যদি প্রপোরশনেট হয়। কিন্তু অধিকাংশ দল এটা প্রস্তাব করেছে যে নারীদের আসন ৫০ থেকে ১০০ তে উন্নীত হলে ভালো হয়। তো সেই জায়গাতেই এখন ঐক্য কমিশনের প্রস্তাবটা আছে। তবে সেটা নির্বাচন পদ্ধতি কী হবে এ বিষয়ে কোন ঐক্য এখনো হয় নাই। সেটা পরবর্তীতে আরো আলোচনার জন্য দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব করেছি সরাসরি নির্বাচনের জন্য যে পদ্ধতিগুলো ঘূর্ণায়মান পদ্ধতি অথবা সরাসরি নির্বাচন পদ্ধতি; যেগুলো আলোচনায় এসেছে, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে সংসদীয় কালচারে এখনো পর্যন্ত সেটা ফিজিবল বলে আমাদের মনে হয়নি। সেজন্য আমরা বলেছি, এটা আরো প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়তো আরো এক-দুইটা পার্লামেন্ট চলার মধ্য দিয়ে সেটা এমন একটা অবস্থায় যাবে যাতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা তখন করা যাবে।’

নারীদের সংরক্ষিত আসন থাকার যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘স্পেশালি এবলড অথবা ফিজিক্যালি ডিজেবলড যারা, তাদের জন্য এই বিধানটা কার্যকর করা যায় কিনা সেটাও সংবিধানে আসতে হবে। তো সেই হিসাবে নারী, শিশু এবং স্পেশালি এবলড যারা শ্রেণী পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য যে বিশেষ বিধান করা যায়, সেই হিসাবেও আমরা মনে করি আমাদের বাংলাদেশের নারী সমাজ এখনো পর্যন্ত সেইটুকুন অগ্রগতি হয়নি। বিধায় তাদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে আনার জন্য এই বিশেষ বিধান থাকা উচিত। এবং সমাজ একটা জায়গায় পৌঁছলে আমাদের বিকাশ বিবর্তন যদি আরো ভবিষ্যতে একটা উন্নীত পর্যায়ে পৌঁছে, তখন আর হয়তো এই বিশেষ বিধানগুলো রাখার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু সেই সীমায় আমরা উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এই শ্রেণীগুলোর জন্য বিশেষ বিধান রাখতে হবে। সে বিষয় আমরা বিবেচনা করে নারীদের আসনটা বৃদ্ধির প্রস্তাব করেছি। এবং ধীরে ধীরে আমরা আশা করি বাংলাদেশের নারী সমাজ আরো বিভিন্নভাবে ক্ষমতায়িত হবে কনস্টিটিউশনালি, লিগালি এবং সমাজের বিভিন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে।’

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধীদলীয় দল থেকে বানানোর বিষয়ে দ্বিমত পোষণ করে তিনি বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধীদলীয় সদস্যদের মধ্য থেকে যে প্রস্তাবটা ওখানে প্লেস হয়েছিল, যে সব সভাপতির পদ বিরোধীদলীয় সদস্যদেরকে দেয়া যায় কিনা। এ বিষয়ে প্রথম পর্বের আলোচনায় প্রত্যেকে লিখিত এবং মৌখিক তাদের জবাব দাখিল করেছে। আমরাও করেছিলাম। সেই জায়গায় কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি বিরোধী দলের সদস্যদেরকে দেয়ার ব্যাপারে তখনই প্রায় সকল দল একমত হয়েছিল। যেমন সরকারি হিসাব সম্পর্কিত আরেকটা পাবলিক আন্ডারটেকিং কমিটি, স্টিমেট প্রতিশ্রুতি কমিটি, প্রিভিলেজ কমিটি, এই জাতীয় বেশ কিছু কমিটি আছে, সেটা করা যায়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি