1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রদলের হামলায় চার শিবির নেতা আহত 

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৭ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম কমার্স কলেজে সংঘর্ষে জড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল-ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এতে শিবিরের অন্তত ৪ জন কর্মী আহত হয়েছেন। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শিবিরের মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কলেজের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্রশিবির। সেখানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়া, পানি পান ও তথ্য জানার ব্যবস্থা ছিল।

শিবিরের অভিযোগ, সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের কিছু কর্মী এসে হেল্প ডেস্ক চালানো যাবে না বলে হুঁশিয়ারি দেয়। কিন্তু শিবিরের কর্মীরা কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ছাত্রদল আকস্মিক হামলা চালায়। এতে ৪ জন আহত হন।

শিবির মহানগর দক্ষিণের সভাপতি মো. ইব্রাহিম রনি বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রচার করিনি। কেবল ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করছিলাম। আমাদের ভাইদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের বিচার চাই।

তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, আগে-পরে দাঁড়ানো নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। পরে দুই সংগঠনের কর্মীরাই একসঙ্গে কাজ করেছে। হামলার অভিযোগ সঠিক নয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. বিধান আবিদ বলেন, হালকা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ উপস্থিত থাকায় বড় কোনো সংঘর্ষে রূপ নেয়নি। পরিস্থিতি এখন শান্ত।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি