1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: খালেদা জিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৬ বার শেয়ার হয়েছে

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা দেখতে পাবো। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলাচলের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আহবান জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইন্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এই আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, প্রতিবছর এই দিনটিতে আমাদের পরিবারে আসে বেদনার স্মৃতি হিসেবে। এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশ হয়ে ওঠে অবিভাবকহীন। আমাদের মাতৃভূমির জন্মের সাথে জড়িয়ে থাকা এই অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে এই দেশের সাথে নাম অভিচ্ছেদ্য করেছেন। আবার সেই চট্টগ্রামে একসজন সফল সৎ নির্লোভ প্রেসিডেন্ট জীবন উৎসর্গ করেছেন।

খালেদা জিয়া বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতার ও নিজস্ব জাতীয়তাবাদের রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বোভৌমত্ব রক্ষার লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন সেই গণতন্ত্র নিরবিচ্ছিন্ন যাত্রা আজও প্রতি পদে পদে বাধাগস্ত হচ্ছে। খুব শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃ প্রতিষ্ঠায় দেখতে পাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি