1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

কানাইঘাটে জামায়াত নেতা শিহাব খুন সিলেট জামায়াতের নিন্দা প্রতিবাদ

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৭ বার শেয়ার হয়েছে

ডেস্ক রিপোর্ট: সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী কর্তৃক জামায়াত নেতা হাফিজ শিহাব উদ্দিন খুনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। অনতিবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান তারা।

বুধবার এক প্রতিবাদ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পরও সিলেটের কানাইঘাটে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক জামায়াত নেতা খুনের ঘটনায় আমরা বিস্মিত ও বিক্ষুব্ধ। খুনী শিব্বির গংরা চাঁদাবাজি চুরি ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। তাদের অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ করার কারণে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির গংরা নৃশংস কায়দায় তরুণ জামায়াত নেতা হাফিজ শিহাব উদ্দিনকে হত্যা করেছে। এই ধরণের হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। অবিলম্বে খুনের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে।

এদিকে জামায়াত নেতা হাফিজ শিহাব উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি