1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

চট্টগ্রামে শাহবাগীদের বিক্ষোভের চেষ্টা জনতার প্রতিরোধ

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৫ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে শাহবাগপন্থি সংগঠনের বিক্ষোভ কর্মসূচি জনতার প্রতিরোধে মুখ থুবড়ে পড়ে।

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সাধারণ জনতার প্রতিরোধের মুখে পড়ে শাহবাগীরা।

বুধবার প্রেস ক্লাব চত্বরে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ জামায়াত নেতার মুক্তির বিরোধিতা করে স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে একটি সংগঠন একই স্থানে উপস্থিত হয়ে তাদের কর্মসূচি শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং একে অপরের প্রতি উচ্চবাচ্য শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই প্লাটুন ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে যোগ দেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওয়াইদুল নামে এক যুবককে আটক করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, ‘আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয়নি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি