1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৪৪ জনের নামে মামলা: গ্রেফতার-২

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্মাণাধীন দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পরিদর্শনের খবর কাভারেজ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

এই ঘটনায় নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামী করে ৪৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)।

বুধবার (২৮ মে) দুপুরে তাদেরকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে এখন টিভির শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল হক সৌরভ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এতে সংশ্লিষ্ট নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। একইসাথে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী দাওধারা গারো পাহাড় পর্যটন এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক। তিনি এলাকাবাসীর সাথে কথা বলে ওই ঘটনার খোঁজখবর নেন।

এসময় তার সাথে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক বলেন, সরকার ও পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শন করতে এসেছি। এ বিষয়ে যা যা আইগত পদক্ষেপ রয়েছে তাই গ্রহণ করা হচ্ছে।

জানা গেছে, গত সোমবার (২৬ মে) দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাওধারা গারো পাহাড়ে নির্মাণাধী পর্যটন কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করতে আসেন। বন বিভাগের আপত্তির কারনে ওই পর্যটন কেন্দ্রের স্থগিত হওয়া কাজ চালু করে পর্যটন কেন্দ্রটি স্থাপনের দাবী জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এলাকার লোকজন। এসময় কতিপয় বিক্ষুব্ধ এলাকাবাসী উপদেষ্টার সফরের খবর কাভারেজ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়। এমনকি তাদেরকে হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন। এই ঘটনায় আহত সাংবাদিকদের পক্ষে জাহিদুল হক সৌরভ বাদী হয়ে থানায় ৪৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেফতার দুইজনকে বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি