1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

রায়মাঝিড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সভাপতির উদ্যোগে কম্পিউটার ও সিসি ক্যামেরা স্থাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ব্যক্তিগত তহবিল থেকে কম্পিউটার প্রদান ও সিসি ক্যামেরা স্থাপন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন। দায়িত্ব গ্রহণের পরপরই এ উদ্যোগ গ্রহণ করেন তিনি।

মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কম্পিউটার হস্তান্তর ও সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাস, কম্পিউটার শিক্ষিকা রোমানা আক্তার, ধর্মীয় শিক্ষক আবু ইমরান, শিক্ষক নজরুল ইসলাম বেলাল, ইনছান আলী, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম মিঠু, রেজাউল করিম, আঃ গফুর, মায়া রাণী সূত্রধর, ইফতেআরা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে আমাদের বিদ্যালয় পিছিয়ে থাকতে পারে না। শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে কম্পিউটার ও প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছি। বিদ্যালয়কে সি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি।”

বিদ্যালয়ের এই উন্নয়নমূলক পদক্ষেপে খুশি স্থানীয় এলাকাবাসী। রায়মাঝিড়া গ্রামের প্রবীণ আলহাজ মুজাফফর হোসেন বলেন, “এতদিন পর হলেও বিদ্যালয়ে কম্পিউটার এল। এখন আমাদের নাতি-নাতনিরা প্রযুক্তিভিত্তিক শিক্ষা নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারবে।”

বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরাও এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি