1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে অপপ্রচারের বিরুদ্ধে স্কুল ম্যানেজিং কমিটির প্রতিবাদ

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের নাম জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বাদ আসর বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির আয়োজনে এ সভা হয়।

সভায় বক্তারা বলেন, পারিবারিক বিরোধের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

তারা জানান, পারতেখুর গ্রামের ছানোয়ার হোসেন ছানা পারিবারিক কলহে মারধরের শিকার হলেও তিনি বিদ্যালয়ের কেউ নন। তিনি অতীতে ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত হন। এরপর থেকেই তিনি ও তার অনুসারীরা অপপ্রচারে লিপ্ত।

বক্তারা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা তদন্তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুনঞ্জুরুল হক। উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মেরাজুল ইসলাম নান্নু, ম্যানেজিং কমিটির সদস্য সোহেল রানা, আনছার আলী, বিদ্যুৎসাহী সদস্য মিল্টন হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি