1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের মুয়াল্লিম প্রশিক্ষণ ও সনদ বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব সংবাদদাতা: ইলমে কুরআনের খেদমতে আত্মনিয়োগকারী মুয়াল্লিমগণের মানোন্নয়ন ও প্রশিক্ষণের লক্ষ্যে তালিমুল কুরআন ফাউন্ডেশন শহর শাখা বগুড়া আয়োজিত ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বগুড়ার সেউজগাড়ীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব আব্দুর রউফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব আজিজুল হক। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, বিশিষ্ট ক্বারী ও ওস্তাদ মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং ক্বারী মাওলানা মাসুদুর রহমান।

বক্তাগণ তাদের আলোচনায় বলেন, “মুয়াল্লিমগণ হচ্ছেন ইসলামী সমাজ গঠনের অগ্রসৈনিক। কুরআনুল কারীমের জ্যোতিতে সমাজকে আলোকিত করার জন্য প্রয়োজন প্রশিক্ষিত, আদর্শবান ও আল্লাহভীরু মুয়াল্লিম।”

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তাগণ আরও বলেন, “ইলম ও আমলের সমন্বয়েই একজন প্রকৃত মুয়াল্লিম গড়ে ওঠে। তাই এই প্রশিক্ষণ শুধু জ্ঞানের পরিধি নয়, চরিত্র ও নৈতিকতার উন্নয়নেরও এক পথচলা।”

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী মুয়াল্লিমদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ছিল হৃদয়গ্রাহী ও কল্যাণকামী বারতায় পরিপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি