1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন শনিবার

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ অধিবেশন আহ্বান করেছে। আগামী শনিবার (২৪ মে) সকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার (২৩ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৯টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন আমিরে জামায়াত নিজেই।

জানা গেছে, চলমান রাজনৈতিক অস্থিরতা, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মজলিসে শূরার সদস্যরা উপস্থিত থাকবেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই অধিবেশন দেশের রাজনীতিতে জামায়াতের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি