1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

জেনিনে কূটনীতিকদের ওপর ইসরায়েলি গুলি, তলব রাষ্ট্রদূত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪১ বার শেয়ার হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে মানবিক মিশনে থাকা ইউরোপ, আরব ও এশিয়ার কূটনীতিকদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার তারা ইসরায়েলের চলমান অভিযানে বিপর্যস্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে এই ঘটনা ঘটে। এতে কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে আশ্রয় নিচ্ছেন। আল জাজিরার ‘সানাদ’ ইউনিট নিশ্চিত করেছে, ঘটনাস্থলে অস্ত্র তাক করে দাঁড়িয়ে ছিলেন দুইজন ইসরায়েলি সেনা।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, কূটনীতিকরা পূর্বনির্ধারিত রুট থেকে সরে গিয়ে অনুমোদনহীন এলাকায় প্রবেশ করায় “সতর্কতামূলক গুলি” চালানো হয়। তবে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় একে “ইচ্ছাকৃত হামলা” এবং “ঘৃণ্য অপরাধ” বলে নিন্দা জানিয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে তুরস্ক, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্পেন ও ইতালিসহ একাধিক দেশ পূর্ণ তদন্ত দাবি করেছে। ফ্রান্স ও স্পেন জানিয়েছে, তারা ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করবে।

চার মাস ধরে চলা জেনিন অভিযানে ইতোমধ্যে বহু প্রাণহানি ও বাস্তুচ্যুতি ঘটেছে। কূটনীতিকদের ওপর গুলি এই সংঘাতকে আন্তর্জাতিক স্তরে আরও বিতর্কিত করে তুলেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি