1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সামাজিক সমস্যা সমাধানে খতিব ও ইমামদের ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। বুধবার (২১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক শাফিউজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। তিনি বলেন, “দেশে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে খতিব ও ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আপনারাই জুমার খুতবায় মানুষকে পথ দেখান, শান্তির বার্তা দেন। সেই বার্তা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা রাখে, সেটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার শেরে আলম সরদার।

সভায় আরও বক্তব্য দেন বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা আব্দুল্লাহ নজিব, মুফতি মাওলানা কাজী ফজলুল করিম রাজু প্রমুখ। বক্তারা বলেন, সমাজে ধর্মের অপব্যাখ্যা ও বিভ্রান্তি রোধে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদের মিম্বর থেকে সম্প্রীতির কথা ছড়িয়ে দিতে হবে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এলাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি