1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শপথ বঞ্চনায় ক্ষুব্ধ ইশরাকপন্থীরা, কাকরাইলে অবস্থান

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৬ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে কাকরাইলে বুধবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

 

টানা ছয়দিন নগর ভবনের সামনে চলমান ‘ব্লকেড কর্মসূচি’র ধারাবাহিকতায় আজ রাজধানীর গুরুত্বপূর্ণ কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় জনদুর্ভোগ।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ সত্ত্বেও সরকার ইশরাককে শপথ নিতে দিচ্ছে না। তারা বলেন, “সরকার আদালতের রায় মানছে না, এটি সরাসরি আদালত অবমাননা।”

 

এ সময় ‘ইশরাকের শপথ এখনই চাই’, ‘গেজেটের বাস্তবায়ন করো’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে কাকরাইল এলাকা। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন।

 

এ বিষয়ে প্রতিক্রিয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, “বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় সরকার এখনই শপথ আয়োজন করতে পারবে না।”

 

প্রসঙ্গত, ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ হলেও এখনও তার শপথ হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি