1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৭ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

বুধবার সকাল ৮টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান।

স্ট্যাটাসে ইশরাক লেখেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, হয়তো ভবিষ্যতে সরাসরি যুক্ত হবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে পদত্যাগই হবে সঠিক ও সম্মানজনক সিদ্ধান্ত।”

তিনি বলেন, “আপনাদেরই সহকর্মী নাহিদ ইসলাম যেভাবে দৃষ্টান্ত স্থাপন করে পদত্যাগ করেছেন, তা অনুসরণযোগ্য। তিনি চাইলে আরও কিছুদিন মন্ত্রীত্ব ধরে রাখতে পারতেন। কিন্তু রাজনীতি করার সিদ্ধান্ত নিয়ে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।”

ইশরাক আরও লেখেন, “আপনারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে। সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে সংগঠনিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির জন্য আরও বেশি অবদান রাখা সম্ভব হবে।”

তিনি অভিযোগ করেন, “ক্ষমতায় থেকে দলীয় লোকজনকে বিশেষ সুবিধা না দেওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এমন বাস্তবতায় আপনারা নিরপেক্ষ থাকতে পারবেন না, সেটি দেশের মানুষও জানে।”

ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ইশরাক বলেন, “ক্ষমতার লোভে মেয়র হতে চাওয়া কিংবা আন্দোলনে অংশগ্রহণ করা নিয়ে আমাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সেসব সিদ্ধান্ত নিতেই হয়েছিল দেশের স্বার্থে।”

সরকারি সিদ্ধান্ত ও পলিসি নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের ব্যবহার করা হচ্ছে। আর আপনাদের পদত্যাগের মধ্য দিয়েই জনগণ বুঝতে পারবে—ভুল পথে কে পরিচালিত হচ্ছেন।”

সবশেষে ইশরাক হোসেন বলেন, “পুরনো বন্দোবস্তেই সবকিছু চলছে। বরং আরও পাকাপোক্তভাবে। তাই এখন পদত্যাগের দাবি থেকে সরে আসার সুযোগ নেই। প্রশ্ন হলো, আপনারা বা কেন থাকতে চাইছেন?”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি