1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

গণঅভ্যুত্থানের আহত রাকিবুলের পাশে বিএনপি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৩ বার শেয়ার হয়েছে
আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলে কর্মী রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার খিলক্ষেতের তেতুলতলা এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ রাকিবুলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাঁর মায়ের সঙ্গে কথা বলেন।

আহত রাকিবুল হাসানের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।

তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাকিবুলের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ঢাকার ইসিবি চত্বরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্রলীগ ও পুলিশের আক্রমণে গুরুতর আহত হন রাকিবুল হাসান, যিনি স্বেচ্ছাসেবক দলের এক নিবেদিত কর্মী ও পেশায় ইলেকট্রিশিয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি