1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

সংস্কারের জন্য সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত জামায়াত: ডা. তাহের

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩০ বার শেয়ার হয়েছে
জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত—এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জামায়াতে ইসলামী সংস্কারকে দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় একটি কর্মধারা হিসেবে বিবেচনা করছে।

রবিবার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “আমরা যখন বুঝতে পারছি আমাদের সিদ্ধান্ত বা চিন্তার চেয়ে আরও ভালো কিছু হতে পারে দেশ ও জাতির জন্য, তখনই আমরা পরিবর্তন করছি। কারণ, আমাদের লক্ষ্য দলীয় নয়, বরং জাতীয় অর্জন।” তিনি আরও জানান, যেসব বিষয়ে শুরুতে জামায়াত একমত ছিল না, আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে অনেক ক্ষেত্রেই দলটি ইতিবাচক সমঝোতায় এসেছে।

তিনি বলেন, “সংস্কার কমিশনের প্রস্তাবিত ইস্যুগুলোতে আমরা দলীয় মনোভাবের পরিবর্তে জাতীয় স্বার্থে মূল্যায়ন করেছি। যে কারণে প্রয়োজন হলে পূর্বের অবস্থান থেকেও সরে এসে সম্মত হয়েছি।”

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রথম পর্যায়ের সংলাপ শেষের পথে। আর ২-১ দিনের মধ্যেই দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু হবে। তিনি জানান, বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হয়েছে। কিছু বিষয়ের ব্যাপারে ভিন্নমত থাকলেও আলোচনা অব্যাহত রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার (সঞ্চালক), কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি