1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

আপ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৯ বার শেয়ার হয়েছে

ডেস্ক রিপোর্ট

আজ শুক্রবার (২৭ জুন) ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আপ বাংলাদেশ-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এর সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পূর্ববর্তী ১৮টি কমিটির কাজের অগ্রগতির রিপোর্ট গ্রহন ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়ে আপ বাংলাদেশ কতৃক আয়োজিত ১৬ পর্বের মতবিনিময় সভা ও সেমিনার থেকে প্রাপ্ত দাবী দাওয়া নিয়ে “জুলাই ঘোষনাপত্র” নামে একটি স্মারকলিপি প্রস্তুত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী জুলাই মাসব্যাপী সাধারণ সদস্য সংগ্রহ ক্যাম্পেইন পরিচালনা করা হবে মর্মেও কর্মসূচী গ্রহন করা হয়।

আজকের সভায় সমাপনী বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি বলেন, তরুনদের দ্বারা বিগত ফ্যাসিস্ট রেজিমের পতন সম্ভব হয়েছে। এই তরুনদের হাত ধরেই নির্মিত হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি।

সাধারণ সভায় ঐতিহাসিক জুলাই ও আগষ্ট মাসব্যাপী আপ বাংলাদেশ – এর কি কি কর্মসূচী পরিচালিত হবে, সে বিষয়ে খসড়া পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং দ্রুততার ভিত্তিতে সকল জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি প্রদানের বিষয়ে উপস্থিত সকল কেন্দ্রীয় সদস্য ঐক্যমত পোষন করেন।

আহ্বায়ক, সদস্য সচিব সহ তৃতীয় সাধারণ সভায় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমাদ এবং ৬২ জন কেন্দ্রীয় সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি