1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

শাজাহানপুরে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানীর গণসংযোগ

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী শনিবার (২১ জুন) বাদ মাগরিব শাজাহানপুর উপজেলার রাণীরহাট বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, “দেশে সত্যিকার পরিবর্তনের জন্য ইসলামপন্থী নেতৃত্ব প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

গণসংযোগে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুর রশিদ, স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ নজরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আবু হানিফ সহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা একযোগে বাজারজুড়ে এমপি প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে প্রচারণা চালান।

নেতাকর্মীরা জানান, গোলাম রব্বানী একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনীতিবিদ। তিনি যদি নির্বাচিত হন, তবে শাজাহানপুর-গাবতলী অঞ্চলে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

স্থানীয়দের অনেকে বলেন, পরিবর্তনের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যারা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং জনসেবায় আত্মনিয়োগ করতে প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি