1. nahid489274@gamil.com : Nahid Hasan : Nahid Hasan
  2. admin@muktirprottasha.com : news_admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বগুড়ায় আপ বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রচারণা শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি : শিবির সভাপতি গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া গণতন্ত্র ও বাঁক স্বাধীনতার উপর প্রচন্ড আঘাত: গোলাম রব্বানী বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানী ২৮ অক্টোবর ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা: গোলাম রব্বানী সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে: আবিদুর রহমান সোহেল নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে: অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ায় মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়ায় আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে “বগুড়া মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিষদের আহ্বায়ক ও মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক তরফসরতাজ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম, বুজর্গধামা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাঝগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, সদস্য সচিব গাবতলী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল বারী, মুরইল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, শিকারপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইমদাদুল হক, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, ড. শফিকুল ইসলাম, ড. আব্দুল বারী রশীদী, মাওলানা ইউনুস আলী, মাওলানা উমর আলী, মাওলানা হুমায়ূন কবির, অধ্যক্ষ আব্দুর রউফসহ জেলার বিভিন্ন মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষক।

স্মারকলিপিটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মেসবাহুল আলম।

উল্লেখ্য, বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলে আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা সময়ের দাবি। দীর্ঘদিনের উপেক্ষিত এই দাবি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক সেবার গতিশীলতা বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি